680

04/14/2026 কারামুক্ত হয়েই বিএনপিতে যোগ দিলেন শরীয়তপুরের আলোচিত যুবলীগ নেতা ও সাবেক প্যানেল মেয়র বাচ্চু ব্যাপারী

কারামুক্ত হয়েই বিএনপিতে যোগ দিলেন শরীয়তপুরের আলোচিত যুবলীগ নেতা ও সাবেক প্যানেল মেয়র বাচ্চু ব্যাপারী

নিজস্ব প্রতিবেদক

২ মার্চ ২০২৬ ১৫:০৪

শরীয়তপুরের আলোচিত যুবলীগ নেতা ও সাবেক প্যানেল মেয়র বাচ্চু ব্যাপারী গত ১৯ ফেব্রুয়ারি জেল থেকে বের হয়েই পরপরই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগ দিয়েছেন। ২০২৬ সালের ২ ফেব্রুয়ারি, সোমবার বিকেলে জেলা বিএনপির এক অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

অনুষ্ঠানে জেলা বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন এবং বাচ্চু ব্যাপারীকে ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় তিনি বলেন, “জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে আমি বিএনপিতে যোগ দিয়েছি। ভবিষ্যতে দলের হয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই।”

জেলা বিএনপির নেতারা দাবি করেন, বাচ্চু ব্যাপারীর যোগদানে দল সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হবে। তারা আশা প্রকাশ করেন, তার রাজনৈতিক অভিজ্ঞতা আগামী দিনে দলকে উপকৃত করবে।

তবে বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে স্থানীয় বিভিন্ন পক্ষের অভিযোগ, গত দেড় দশকে টেন্ডারবাজি, ভূমিদস্যুতা, শিক্ষক লাঞ্ছিত, একাধিক বিয়ে ও যৌন হয়রানি ও পরিবহন খাতে চাঁদাবাজির মতো নানা অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। এসব কারণে তাঁর বিএনপিতে যোগদান স্থানীয় রাজনীতিতে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।
যুবলীগের একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বাচ্চু ব্যাপারীর এই সিদ্ধান্ত ‘সুবিধাবাদী রাজনীতি’র উদাহরণ। অন্যদিকে বিএনপির তৃণমূলের অনেক নেতাকর্মী তাকে দলে স্বাগত জানিয়েছেন।

উল্লেখ্য, বাচ্চু ব্যাপারী স্থানীয়দের মতে, পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে নিজেকে নিরাপদ রাখতে এবং নিজের বিরুদ্ধে থাকা মামলাগুলো থেকে বাঁচতে কৌশলগত কারণেই তিনি দলবদল করে থাকতে পারেন। তবে বিগত সরকারের আমলে দাপুটে থাকা বিতর্কিত এই নেতার বিএনপিতে যোগদানের ঘোষণায় তৃণমূল বিএনপি নেতাকর্মীদের মাঝে কিছুটা ক্ষোভ ও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

সম্পাদক:
যোগাযোগ: ৩২/২, প্রিতম জামান টাওয়ার, (১১ তলা), পুরানা পল্টন, ঢাকা - ১০০০
মোবাইল: +৮৮ ০১৭৮৭ ৩১৫ ৯১৬
ইমেইল: infobanglareport@gmail.com